1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে জুয়েল হত্যাকান্ডের ঘটনায় প্রধান আসামী লাবুর গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে জুয়েল হত্যাকান্ডের ঘটনায় প্রধান আসামী লাবুর গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলার হাড়িয়াপাড়া গ্রামে জুয়েল রানা (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মূল আসামী তোফাজ্জল হোসেন লাবুকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।


‎মঙ্গলবার বিকেলে উপজেলার ঝালুকা ইউনিয়নের হাড়িয়াপাড়া গ্রামবাসী ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে হাড়িয়াপাড়া-আমগাছি সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

‎মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িত প্রধান আসামী তোফাজ্জল হোসেন লাবুকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এছাড়াও, নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে গ্রামবাসী আরও কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন।

‎মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত জুয়েল রানার স্ত্রী রিতা বিবি ও তার মা মর্জিনা বেগম। এছাড়াও, গ্রামবাসীর মধ্যে বক্তব্য রাখেন, হোসেন আলী, মাসুদ রানা, হাসান আলী, বাক্কার আলী, আক্তার আলী, ইয়াদ আলী, আলহাজ্ব হায়দার আলী, আমিনুল ইসলাম, আলম, আলতাফ, হাসেম ও আনোয়ারসহ প্রমুখ।

মামলার অগ্রগতি ও আসামীদের গ্রেফতার প্রসঙ্গে কথা বলা হলে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, মানববন্ধন কর্মসূচির বিষয়ে শুনেছি। তবে প্রধান আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ৪ জুন জুয়েল রানাকে হত্যার উদ্দেশ্যে পেছন থেকে আঘাত করে তোফাজ্জল হোসেন লাবু। ৬ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জুয়েল রানা।
‎#ম/শি#।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST