1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে জামায়াতে ইসলামীর আয়োজনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে কেন্দ্র পরিচালক এবং পোলিং এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে জামায়াতে ইসলামীর আয়োজনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে কেন্দ্র পরিচালক এবং পোলিং এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট করা হয়েছে সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে জামায়াতে ইসলামীর আয়োজনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে কেন্দ্র পরিচালক এবং পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে পৌর সদরের শালঘরিয়াস্থ নিগার মঞ্জিলে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চল সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম।

এ সময় প্রধান অতিথি অধ্যাপক রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, আগামী জাতীয় ও স্থানীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। কেন্দ্র পরিচালক ও প্রধান পোলিং এজেন্ট হিসেবে আগামী নির্বাচনে আপনাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। তাই ভোট কেন্দ্র ভিত্তিক ইউনিট সম্প্রসারণ ও মজবুতি অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। ভোট কেন্দ্র ভিত্তিক বেইজ এরিয়া গঠনের জন্য এখন থেকেই কাজ করে যেতে হবে।

উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাস্টার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম মুর্তজা ও জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং রাজশাহী-০৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মু. নুরুজ্জামান লিটন।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম ও আইবিডাব্লিউএফ জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ ড. আব্দুর রহিম প্রমুখ।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিনের সঞ্চালনায় প্রশিক্ষণ অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলার ৭২ টি ভোট কেন্দ্রের ১৪৪ জন কেন্দ্র পরিচালক ও প্রধান পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST