1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে গোপনে পানের হাট বসানোয় ইজারাদারের লাখ টাকা জরিমানা - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

দুর্গাপুরে গোপনে পানের হাট বসানোয় ইজারাদারের লাখ টাকা জরিমানা

  • আপডেট করা হয়েছে বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৯৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে সামাজিক দূরত্ব নিশ্চিত না করে গোপনে পানের হাট বসানোয়
উপজেলার জয়নগর ইউনিয়নের কালীগঞ্জ হাটের ইজারাদারকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। দন্ডাদেশ পাওয়া হাট ইজারাদার আমির হোসেন উপজেলার হাট কানপাড়া গ্রামের মৃতঃ ফরিদ মন্ডলের ছেলে।

জানা গেছে, সরকারি আদেশ অমান্য করে অবৈধ ভাবে জয়নগর ইউনিয়নের কালীগঞ্জ বাজারে পানের হাট বসিয়েছিলেন আমির হোসেন। খবর পেয়ে কালীগঞ্জ হাটে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। পরে সরকারি বিধি অমান্য করে হাট বসানোয় হাট ইজারাদার আমির আলীর এক লাখ টাকা অর্থদন্ডাদেশ দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা উপস্থিত ছিলেন। পরে জরিমানার টাকা পরিশোধ করেন আমির আলী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা বলেন, করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে উপজেলার বিভিন্ন বাজারে নিষেধাজ্ঞা অমান্য করে কিছু কিছু দোকান খুলছে ব্যবসায়ীরা। এমন খবর পেয়েই মূলত অভিযান চালানো হচ্ছে। এছাড়া বাজার গুলোতে মাইকিং করে ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST