1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে গাঁজা-ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে গাঁজা-ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার(২ সেপ্টেম্বর) সকালে র‍্যাব-০৫ এর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার জয়কৃষ্ণপুর মধ্যপাড়া ও বর্ধনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— জয়কৃষ্ণপুর মধ্যপাড়া গ্রামের রেজ্জাক আলীর ছেলে জয়নাল আলী, মৃত শুকুর মোল্লার ছেলে মজনু মোল্লা এবং বর্ধনপুর গ্রামের আব্দুল গনির ছেলে মতিউর রহমান।

র‌্যাবের ভাষ্য, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।”

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST