1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে কৃষকলীগ নেতার বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগ - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

দুর্গাপুরে কৃষকলীগ নেতার বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগ

  • আপডেট করা হয়েছে শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৩১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর:

রাজশাহীর দুর্গাপুর উপজেলা কৃষকলীগের সহ সভাপতি ফিরোজ উদ্দিনের বিরুদ্ধে এক গৃহবধুকে অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন ভিকটিম গৃহবধুর পিতা। অভিযুক্ত কৃষকলীগ নেতার বাড়ি উপজেলার কয়ামাজমপুর গ্রামে। ওই গ্রামের সিরাজউদ্দিনের পুত্র ফিরোজ উদ্দিন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি ফিরোজ উদ্দিনের বাড়ির পাশেই ভিকটিমের বাড়ি। শুক্রবার রাতে প্রকৃতির ডাকে সাঁড়া দিতে বের হলে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে ধর্ষণের চেষ্টা করে ফিরোজ উদ্দিন। পরে ওই রাতেই তাহেরপুর এলাকার এক বাড়ি থেকে ভিকটিমকে উদ্ধার করে তার স্বজনরা। এ ঘটনা শনিবার রাতে থানায় লিখিত অভিযোগ করেছে ভিকটিমের পিতা।

কৃষকলীগ নেতা ফিরোজ উদ্দিন দাবি করেন, ভিকটিমের সাথে তার দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক চলছিল এবং গোপনে বিয়েও করেছিলেন। কিন্তু ওই বিয়ে অমান্য করে ভিকটিমের পরিবারের লোকজন ভিকটিমকে জোরপূর্বক বাগমারা উপজেলায় বিয়ে দেয়। তবে বিয়ের পরেও ভিকটিম গৃহবধূ ফিরোজ উদ্দিনের সাথে যোগাযোগ রাখতেন।

ওই সম্পর্কের জের ধরেই শুক্রবার রাতে তাকে নিয়ে তিন ঘন্টা একাকী ছিলেন বলে দাবি করেছেন ফিরোজ উদ্দিন। এটি কোন অপহরণ বা ধর্ষণ চেষ্টা নয় বলেও দাবি করেন তিনি।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, এ ধরনের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST