1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে করোনা প্রতিরোধে জনসাধারণের মাঝে ডাঃ মনসুর রহমান এমপির মাস্ক বিতরণ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে মোটরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে করোনা প্রতিরোধে জনসাধারণের মাঝে ডাঃ মনসুর রহমান এমপির মাস্ক বিতরণ

  • আপডেট করা হয়েছে বুধবার, ১০ জুন, ২০২০
  • ৯৯১ বার পড়া হয়েছে

দুর্গাপুর প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে দুর্গাপুরে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচী চালু হয়েছে । বুধবার সকালে উপজেলা সদরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মোঃ মনসুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা ও বানেছা বেগম, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশিদা বানু কনা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও স্কাউট কমিশনার নাজমুল হক ও স্কাউট সেক্রেটারি আজিজুল হক।
এ সময় ৪১ জন স্কাউটস ও গার্লস গাইড সদস্য এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST