1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন ডাঃ মনসুর রহমান এমপি  - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

দুর্গাপুরে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন ডাঃ মনসুর রহমান এমপি 

  • আপডেট করা হয়েছে শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯০৫ বার পড়া হয়েছে

দুর্গাপুর প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে দিনব্যাপী একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান। শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

উপজেলা প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার জয়কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংযোগ সড়কের উদ্বোধন, দেবীপুর  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন, আলীয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও পালশা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়।

স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, প্রবীণ রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা আনম নুরুল আলম হিরু মাস্টার, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষক লীগের সভাপতি রোকনুজ্জামান রোকন, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের মন্ডল সহ আওয়ামী লীগ ও  বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST