1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে উস্কানিমূলক বক্তব্য দেয়ায় বিএনপি নেতাকে ২০হাজার টাকা অর্থদণ্ড - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি

দুর্গাপুরে উস্কানিমূলক বক্তব্য দেয়ায় বিএনপি নেতাকে ২০হাজার টাকা অর্থদণ্ড

  • আপডেট করা হয়েছে সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা ভঙ্গ ও প্রতিপক্ষ রাজনৈতিক দলের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে এক ইউনিয়ন বিএনপির নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিজ্ঞ বিচারক।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সিনিয়র সিভিল জজ ও নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিজ্ঞ বিচারক কারণ দর্শনো নোটিশে এই আদেশ দেন। অভিযুক্ত বিএনপি নেতা মাহাবুবুর রহমান সান্টু রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৭ নং জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি।

বিষয়টি আমলে নিয়ে বিজ্ঞ আদালত স্ব প্রণোদিত হয়ে (সুয়োমোটো) নির্বাচনী মিস কেইস গ্রহণ করেন এবং বিএনপি নেতা মাহাবুর রহমান সান্টুকে ৮ ফেব্রুয়ারি দুপুরে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সামনে সশরীরে উপস্থিত হয়ে এবং লিখিতভাবে কারণ আদেশ দেন। আজ রোববার দুপুরে অভিযুক্ত মাহাবুর রহমান সেন্টু বিজ্ঞ আদালতে হাজির হয়ে দোষ স্বিকার করলে ২০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন।

কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, রাজশাহীর একটি অনলাইন গণমাধ্যমের সোস্যাল পেইজে গত ৬ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ভিডিওতে নির্বাচনী প্রচারণাকালে মাহবুবুর রহমান সান্টুকে উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা যায়। ভিডিওতে তিনি বিভিন্ন রাজনৈতিক দলকে কেন্দ্র করে বিতর্কিত ও হুমকিসূচক মন্তব্য করেন বলে অভিযোগ আনা হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST