1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে ইট ভাটা দখল নিয়ে দু'পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

দুর্গাপুরে ইট ভাটা দখল নিয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৩১৮ বার পড়া হয়েছে

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের কালুপাড়া গ্রামে অবস্থিত এসএমকে ইট ভাটার দখল নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ ননভেম্বর) সকালে উপজেলার কালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে সন্ধ্যায় লিখিত অভিযোগ করেছে ইটভাটার একাংশের মালিক কবীর হোসেন।

থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, উপজেলার ঝালুকা গ্রামের আসকের আলীর ছেলে কবীর হোসেন প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে ইট ভাটাতে লোকজন নিয়ে কাজ করতে গেলে বিবাদী নওশাদ, আমিনুল ও জাকির সহ আরও অজ্ঞাত ১৫ থেকে ১৬ জন ব্যক্তি কবীর হোসেন ও তাঁর লোকজনকে অকথ্য ভাষায় গালি-গালাজ এবং হাসুয়া ও লাঠি সোঠা নিয়ে মারার জন্য তেড়ে আসে। এমনকি তাদেরকে ভাটা থেকে তাড়িয়ে দেন। বিবাদীগন বর্তমানে ইট ভাটা জবর দখলের চেষ্টা করছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, এ বিষয়ে কবীর হোসেন একটি লিখিত অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST