1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে আরো একজন করোনা রোগী সনাক্ত - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

দুর্গাপুরে আরো একজন করোনা রোগী সনাক্ত

  • আপডেট করা হয়েছে শনিবার, ২ মে, ২০২০
  • ২৯০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে আরো একজন করনা রোগী শনাক্ত হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজশাহী সিভিল সার্জন ডাঃ এনামুল হক মুঠোফোনে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। আক্রান্ত ওই ব্যাক্তির নাম আব্দুল কাদের (২৫)। তিনি উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর পুত্র। আব্দুল কাদের পেশায় শ্রমিক। মাছের ট্রাকে শ্রমিক হিসেবে দেশের বিভিন্ন স্থানে গন্তব্য করতো।

এনিয়ে দুর্গাপুরে দুইজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হলো।

জানা গেছে, গত ৩০ এপ্রিল উপজেলা স্বাস্থ্য বিভাগ আব্দুল কাদেরের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি ল্যাবে পাঠায়। শনিবার (০২ মে) সন্ধায় তার নমুনার ফলাফল পজিটিভ আসে। বর্তমানে সে নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

আব্দুল কাদের পেশায় একজন শ্রমিক। বাগমারা উপজেলার তাহেরপুরের রতন নামের এক মৎস্য ব্যবসায়ীর ট্রাকে করে মাছ বিক্রি করার জন্য বিভিন্ন জায়গায় গমন করতো সে।। সেই সুবাদে গত ৮ দিন আগে তিনি মাছের ট্রাকে সিলেট গিয়েছিলেন বলে জানা যায়। এরপর বাসায় আসার পর হতে তার করোনা ভাইরাসের উপসর্গ দেখা না গেলেও স্থানীয় মানুষের ভয়ভীতির কারণে উপজেলা স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করে।
এছাড়া, করোনা আক্রান্ত আব্দুল কাদেরের বাড়িতে তার মা, স্ত্রী ও এক মেয়ে আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা জানান, খবর পেয়ে উপজেলা প্রশাসন করোনা আক্রান্ত রোগীর বাড়িসহ আশেপাশের বাড়ি লকডাউনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST