1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে আবেদ আলী–কোবাদ আলী স্মৃতি ফাউন্ডেশনের দোয়া ও মিলাদ মাহফিল - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে আবেদ আলী–কোবাদ আলী স্মৃতি ফাউন্ডেশনের দোয়া ও মিলাদ মাহফিল

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

দুর্গাপুর প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুর উপজেলার শালঘরিয়া গ্রামের ঐতিহ্যবাহী পরিবার “আবেদ আলী–কোবাদ আলী স্মৃতি ফাউন্ডেশন”-এর উদ্যোগে এক পারিবারিক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় নিগার কোল্ড স্টোরেজ প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাস্টার আনিসুর রহমান।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বদিউজ্জামান, অধ্যাপক নুরুল ইসলাম, আলহাজ লুৎফর রহমান, গাজী মাজহারুল ইসলামসহ উভয় পরিবারের সদস্যবৃন্দ ও এলাকাবাসী।

দোয়া মাহফিলে আবেদ আলী ও কোবাদ আলীসহ পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন সংগঠক মাস্টার সাইফুল ইসলাম।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজনের মাধ্যমে পারিবারিক ঐতিহ্য ও মূল্যবোধ ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST