1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে অবৈধ পুকুর খননে মোবাইল কোর্ট, জরিমানা ৭০ হাজার - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড

দুর্গাপুরে অবৈধ পুকুর খননে মোবাইল কোর্ট, জরিমানা ৭০ হাজার

  • আপডেট করা হয়েছে শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

রাজু আহমেদ, দুর্গাপুর (রাজশাহী): রাজশাহীর দুর্গাপুরে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান চালানো হয়েছে।

শনিবার (১৪ জুন) দুপুরে উপজেলার কিশোরপুর, উজালখলসী, আমগ্রাম ও কিসমত বগুড়া এলাকায় পরিচালিত এ অভিযানে একটি এক্সাভেটর (ভেকু) মেশিন অকেজো করে রাখা হয় এবং এর ব্যাটারি জব্দ করা হয়। পাশাপাশি তিনটি মামলায় সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সড়ক পরিবহন আইনে দুটি মামলায় ২০ হাজার টাকা এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী একটি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও সাবরিনা শারমিন বলেন, “অনুমোদন ছাড়া পুকুর খনন একদিকে যেমন পরিবেশ ও কৃষি জমির ক্ষতি করে, অন্যদিকে তা সড়কেরও ব্যাপক ক্ষতিসাধন করে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেন। এ বিষয়ে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, অনুমোদন ছাড়া পুকুর খননের ফলে গ্রামীণ অবকাঠামো ও কৃষিজমির ক্ষতি হচ্ছিল। প্রশাসনের এমন কার্যকর পদক্ষেপে তারা স্বস্তি পেয়েছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST