1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরের নওপাড়া ইউপি ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

দুর্গাপুরের নওপাড়া ইউপি ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৪৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক দুর্গাপুর

রাজশাহী দুর্গাপুর উপজেলার ১নং নওপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে উপজেলা ছাত্রলীগ।

নওপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মোঃ শাকিল আহম্মেদ ও মোঃ সুমন আলীকে যুগ্ম আহবায়ক করে কমিটির অনুমোদন করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এছাড়াও কমিটির যুগ্ন আহবায়ক পদ পেয়েছেন সারোয়ার জাহান ও মনিরুল ইসলাম । আর সদস্য পদ পেয়েছেন আমিনুল ইসলাম , সুমন আলী, মোঃ রাজন, সাওন ও সাদ্দাম আলী।

আগামী ৩ মাসের জন্য এই আহব্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

এদিকে দুর্গাপুর উপজেলার ১নং নওপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটি দেওয়ায় পুঠিয়া-দুর্গাপুর সাংসদ ডাঃ মনসুর রহমান এমপি ও উপজেলা ছাত্রলীগ সভাপতি- সম্পাদক মকে ধন্যবাদ জানান নতুন কমিটির নেতারা।

কমিটি ঘোষণার পর সন্ধ্যায় নওপাড়া ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটির সদস্যরা আলীপুর বাজারে আনন্দ মিছিল করেছে।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আবুল কালাম, ১ নং নওপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম মিঠুন সহ ছাত্রলীগের অনেক নেতাকর্মী।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST