
প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের নিজের কার্যালয়ে প্রথমবারের মতো অফিসিং করেন।
এ সময় তিনি পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তা হলেন:
লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান
মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী
প্রধানমন্ত্রী নিজ হাতে উভয় কর্মকর্তাকে তাদের নতুন র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এছাড়া দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তায় সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি।
প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছালে সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে স্বাগত জানান এবং প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।







