1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুই-তৃতীয়াংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত বিএনপির - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুই-তৃতীয়াংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত বিএনপির

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই-তৃতীয়াংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত করেছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে একক প্রার্থীদের নাম ঘোষণা দেওয়ার কথা রয়েছে। তার আগে এখন মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে কয়েক ধাপে মতবিনিময় করেছেন নীতিনির্ধারকরা।

রোববার (২৭ অক্টোবর) সাংগঠনিক বিভাগ চট্টগ্রাম, রংপুর, কুমিল্লা, ফরিদুপর ও ময়মনসিংহের অন্তত চার শতাধিক মনোনয়নপ্রত্যাশীকে নিয়ে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ভার্চুয়ালি বৈঠক করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য এবং দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব উপস্থিত ছিলেন।

বৈঠকে অংশ নেওয়া বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, ‘প্রতিটি আসনেই একাধিক ক্লিন ইমেজের সম্ভাব্য প্রার্থীর তালিকা বিএনপির হাতে রয়েছে। কয়েক দফায় তাদের তথ্য ও মাঠ পর্যায়ের অবস্থান যাচাই-বাছাই করা হয়েছে। দুই-তৃতীয়াংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত হয়েছে।’

‘এমন অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে বৈঠক করে কঠোর বার্তা দিয়েছেন। দল যাকে মনোনয়ন দেবে, সবাইকে ঐক্যবদ্ধভাবে তার পক্ষে মাঠে কাজ করতে হবে’-যোগ করেন তিনি।

বৈঠকে কেন্দ্র থেকে বেশকিছু নির্দেশনা দেওয়া হয়েছে মনোনয়নপ্রত্যাশীদের। নির্দেশনাগুলো হচ্ছে- আসনকেন্দ্রিক একাধিক সম্ভাব্য প্রার্থী থাকলেও দল মনোনীত প্রার্থীর পক্ষেই ভোটের মাঠে প্রত্যেককে সক্রিয় ভূমিকা রাখতে হবে। আর দল থেকে চূড়ান্ত মনোনয়ন পাওয়া প্রার্থীকে বঞ্চিতদের সঙ্গেও সুসম্পর্ক গড়তে হবে। বিভেদ ভুলে ধানের শীষ নিয়ে ঐক্যবদ্ধভাবে বিজয় ছিনিয়ে আনতে হবে। শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়ালে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST