1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
তাহেরপুর মন্দির পরিদর্শনে ভারতের হাই কমিশনার - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা

তাহেরপুর মন্দির পরিদর্শনে ভারতের হাই কমিশনার

  • আপডেট করা হয়েছে রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ২৪১ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান জীবন, রাজশাহী

ঐতিহাসিক সনাতন ধর্মের সর্ব প্রথম দূর্গাপূজার উৎপত্তি স্থল রাজশাহীর বাগমারা উপজেলার
তাহেরপুর দূর্গামাতা মন্দির পরিদর্শনে আসেন শ্রী মনোজ কুমার সহকারী হাই কমিশনার ইন্ডিয়া,রাজশাহী।

রবিবার ৮ জানুয়ারি বেলা ১১ ঘটিকার সময় শ্রী দূর্গামাতা মন্দির গেটে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।

এসময় প্রধান অতিথি কে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তাহেরপুর পৌর সভার কর্মকর্তা কর্মচারী,তাহেরপুর দূর্গামাতা মন্দির কমিটি, তাহেরপুর ডিগ্রি কলেজ,তাহেরপুর উচ্চ বিদ্যালয়,তাহেরপুর বালিকা উচ্চ বিদ্যালয়,তাহেরপুর পৌর যুবলীগ,তাহেরপুর কলেজ ছাত্রলীগ সহ সনাতনধর্মের ব্যাক্তি বর্গ।

তাহেরপুর ডিগ্রি কলেজ এর প্রভাষক ও পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুর রহমান বিপ্লব এর সঞ্চালনায় ও বাগমারা উপজেলার হিন্দু বৌদ্ধ,খ্রিষ্টান অর্ক পরিষদের সাবেক সভাপতি বিশ্বনাথ প্রামানিক এর সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রী মনোজ কুমার সহকারী হাই কমিশনার ইন্ডিয়া,রাজশাহী।

বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শ্রী অনিল কুমার সরকার, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ,রাজশাহী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শ্রী প্রদ্যুৎ কুমার সরকার,রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য  আশিস অর্পন সরকার, তাহেরপুর ডিগ্রি কলেজ অধ্যক্ষ জিয়া উদ্দিন টিপু।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জবান আলী, অধ্যাপক সত্যজিৎ রায় তোতা,পৌর যুবলীগের আহবায়ক আসাদুল ইসলাম,যুগ্ম আহবায়ক সোহেল রানা সহ মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

তাহেরপুর পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ বক্তব্যর সময় আগত ইন্ডিয়া হাই কমিশনার মহোদয়ের কাছে তাহেরপুর মন্দির কে পর্যাটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য সহযোগিতা চান।প্রধান অতিথি বক্তব্য কালে তাহেরপুর মন্দির কে পর্যাটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশ ভারত সরকারের কাছে বিষয় টি নিয়ে আলোচনা করে পূর্বের ইতিহাস ধরে রাখার আশ্বাস দেন।
সেই সাথে হিন্দু মুসলিম এক সাথে মিলেমিশে  থাকার জন্য তাহেরপুর পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ কে ধন্যবাদ জানান।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST