1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
তাহেরপুর কলেজে অভিভাবক সমাবেশ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

তাহেরপুর কলেজে অভিভাবক সমাবেশ

  • আপডেট করা হয়েছে বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তাহেরপুর কলেজে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠ অগ্রগতি এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) কলেজ অডিটোরিয়ামে এ সমাবেশের আয়োজন করে তাহেরপুর কলেজ কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র আ.ন.ম শামসুর রহমান মিন্টু। সভায় সভাপতিত্ব করেন তাহেরপুর কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম মণ্ডল।

আ.ন.ম শামসুর রহমান মিন্টু বলেন, “তাহেরপুর কলেজ রাজা কংস নারায়ণের আবাসভূমি এবং রাজশাহীর দ্বিতীয় প্রাচীন কলেজ। তবে শিক্ষার গুণগত মান থেকে আমরা পিছিয়ে গেছি। আমরা ইতিমধ্যে বিজ্ঞান বিভাগের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার উদ্যোগ নিয়েছি। আমি দায়িত্ব নেওয়ার দিন কলেজের ক্যাশে মাত্র ৩ টাকা ছিল- এ কথা শিক্ষক ও জিবি সদস্যরা জানেন। আমার ইচ্ছা হলো কলেজে শীতাতপ নিয়ন্ত্রিত একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করা। পাশাপাশি আগামী জানুয়ারির মধ্যে ছাত্রবাস পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক ড. সিরাজুল করিম (রসায়ন), আব্দুর রশিদ (ইংরেজি), মমতাজ উদ্দিন, সুরাইয়া আক্তার মিলি (হিসাববিজ্ঞান), আকতার হোসেন, শিরীন আক্তার, আনোয়ার খাতুনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। এছাড়া তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহাইল, কলেজ পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, অবসরপ্রাপ্ত শিক্ষক, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন শাহ জামান ও মো. মুছা উদ্দিন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে রাফিয়া, রায়হান ও রুকাইয়া ঋতু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক সিক্তা রানী শাহা, তথ্য ও প্রযুক্তি বিভাগের শিক্ষক মো. সোহেল রানা, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ রানা, বাংলা বিভাগের প্রভাষক রইচ আহমেদ ও ইয়াসমিন আক্তার।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST