1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে দুর্গাপুরে গণসংযোগে আবু বকর সিদ্দিক - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে দুর্গাপুরে গণসংযোগে আবু বকর সিদ্দিক

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিনিয়ত রাজশাহী-০৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে তিনি মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে দুর্গাপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় শোডাউনটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর সদরের প্রধান বাজারে দোকানি, ক্রেতা-বিক্রেতা, পথচারী ও সাধারণ মানুষের হাতে তারেক রহমানের ঘোষিত ‘৩১ দফা’র বার্তা সংবলিত লিফলেট বিতরণ করেন।

আবু বকর সিদ্দিক বলেন, “তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা এখন ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা কাজ করছি। এই দফাগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ হবে জনগণের, প্রজন্মের ও সম্ভাবনার দেশ।”

তিনি আরও বলেন, দেশের জনগণ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়, সমৃদ্ধি চায়—আর সেই লক্ষ্যেই বিএনপি জনগণের পাশে আছে এবং থাকবে।

এ সময় উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্শেদ শিবলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, জেলা যুবদলের সদস্য খোদাবক্স, পৌর যুবদলের সাবেক সভাপতি আরমান আলী, জেলা কৃষকদলের সদস্য খাইরুল মেম্বার, বিএনপি নেতা সামসুল ইসলাম, ঝালুকা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ফায়জুল, সাবেক প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, পৌর যুবদলনেতা মোজ্জাফর, এন্তাজ, নুরুল ইসলাম, সিহাব, পানানগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজিবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST