1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পবায় আলোচনা সভা ও স্বাগত মিছিল - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পবায় আলোচনা সভা ও স্বাগত মিছিল

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা, স্বাগত মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে নওহাটা মহিলা কলেজ প্রাঙ্গণে পবা উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে পবা উপজেলার বায়া বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বায়া বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড. শফিকুল হক মিলন। সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন। নওহাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মো. রাকিবুল ইসলাম পিটারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান। প্রধান অতিথির বক্তব্যে শফিকুল হক মিলন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। দীর্ঘদিন নির্বাসনে থেকেও তারেক রহমান দেশের মানুষের মন থেকে বিচ্ছিন্ন হননি। মিথ্যা মামলা ও রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে তাকে আটকে রাখার চেষ্টা ব্যর্থ হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর তাকে স্বাগত জানাতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হান বলেন,তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন মানে শুধু একজন নেতার দেশে ফেরা নয়, এটি গণতন্ত্রের বিজয়ের প্রতীক।

সভায় আরও বক্তব্য রাখেন নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক। উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও সাহাদাত হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এর আগে স্বেচ্ছাসেবক দলের আয়োজিত স্বাগত মিছিলে বক্তব্য দেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সদস্য সচিব শাহরিয়ার আলম বিপুল, জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি এবং নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলন। এসময় বক্তারা বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন আন্দোলনরত গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করবে এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম করবে। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST