1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
তানোরে রোপা আমন ধান রোপণ শুরু করেছেন কৃষকরা - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

তানোরে রোপা আমন ধান রোপণ শুরু করেছেন কৃষকরা

  • আপডেট করা হয়েছে রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আষাঢ়ের শুরুতেই নিয়মিত বৃষ্টির ফলে জমিতে পর্যাপ্ত পানি জমে গেছে। সেই পানিতে ট্রাক্টর দিয়ে জমি চাষ করে রোপা আমন ধান রোপণ শুরু করেছেন তানোর উপজেলার কৃষকরা। তবে তারা আশঙ্কা করছেন শ্রমিক সংকটের, কারণ একদিকে চলছে পুরনো ধান কাটার কাজ, অন্যদিকে শুরু হয়েছে রোপণের ব্যস্ততা।

সরেজমিনে তানোর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, কোথাও চলছে আধুনিক মেশিন দিয়ে ধান কাটা, আবার কোথাও ট্রাক্টর দিয়ে জমি চাষ ও রোপণ। পাকা টিআমন ও বোরো ধান কাটার সময়ের সাথে প্রতিদিনের বৃষ্টিতে জমিতে পানি জমে গেছে। ফলে ওই জমিতে এখন হেরো ও ট্রাক্টরের সাহায্যে দ্রুত চাষ করে আমন রোপণ করছেন কৃষকরা।

তানোর পৌর সদর এলাকার কৃষক মনিরুজ্জামান বলেন, বর্ষার শুরুতেই বৃষ্টির কারণে ধান কেটে সরাসরি মাঠ থেকেই বিক্রি করতে হয়েছে। জমে থাকা পানিতে ট্রাক্টর দিয়ে চাষ করে রোপা আমন রোপণ শুরু করেছেন তিনি।
প্রাণপুর পাঠাকাটা গ্রামের আদর্শ কৃষক কামরুল ইসলাম জানান, তিনি এ বছর ১৫ বিঘা জমিতে আলু তোলার পর টিআমন ধান চাষ করেছিলেন। মেশিন দিয়ে ধান কেটে সেখান থেকেই বিক্রি করেছেন। এখন তিনি ৭ বিঘা জমিতে আমন রোপণ করেছেন এবং বাকি ৮ বিঘা জমিতে চাষ কাজ চলছে।

উপজেলাজুড়ে এখন চলছে ধান কাটা, জমি চাষ এবং রোপণ কার্যক্রম। শ্রমিক সংকটের কারণে শ্রমিকদের মজুরি বেড়েছে। কৃষকরা বলছেন, পুরো আষাঢ় মাসজুড়েই রোপা আমনের রোপণ চলবে। অনেকেই আগে আগে রোপণ শেষ করতে প্রতিযোগিতায় নেমেছেন।
তানোর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার উপজেলায় রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৫০০ হেক্টর। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সময়মতো বৃষ্টি হওয়ায় অল্প সময়ে রোপণ কাজ সম্পন্ন হচ্ছে।

তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ জানান, সময়মতো বৃষ্টি হওয়ায় কৃষকরা রোপা আমন রোপণ শুরু করতে পেরেছেন। তিনি আশা প্রকাশ করেন, এবার আমন রোপণে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST