1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
তানোরে মোবাইল ফোন না পেয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহত্যার চেষ্টা, কিশোর উদ্ধার - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে মোটরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

তানোরে মোবাইল ফোন না পেয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহত্যার চেষ্টা, কিশোর উদ্ধার

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোর উপজেলায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহত্যার চেষ্টা করেছে এক বাকপ্রতিবন্ধী কিশোর। দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শুক্রবার দুপুরে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামের বিল এলাকায় এ ঘটনা ঘটে। আত্মহত্যার চেষ্টা করা কিশোর সুমন আলী ১৮ একই গ্রামের মাহাতাব হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায় সুমন আলী দীর্ঘদিন ধরে বাবার কাছে একটি মোবাইল ফোনের দাবি জানিয়ে আসছিল। পরিবারের আর্থিক ও ব্যক্তিগত কারণে তার বাবা মোবাইল কিনে দিতে রাজি হননি। এতে অভিমান করে সুমন আলী বাড়ির পাশের বিলের মাঝখানে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে উঠে বসেন।

ঘটনাটি দেখতে পেয়ে আশপাশের কৃষকরা দ্রুত বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের কর্মীরা তাৎক্ষণিকভাবে ওই লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে তানোর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় কিশোরকে নিরাপদে নিচে নামিয়ে আনে।

উদ্ধারের পর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়রা জানান বর্তমানে কিশোর শারীরিকভাবে সুস্থ রয়েছে। পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিরা তার মানসিক সুরক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার বিষয়ে নজরদারি করছেন।

এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হলেও সময়মতো বিদ্যুৎ সংযোগ বন্ধ এবং ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST