1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
তানোরে ফুটবল মাঠে মাদ্রাসার নতুন ভবন নির্মানে গ্রামবাসীর বাধা - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

তানোরে ফুটবল মাঠে মাদ্রাসার নতুন ভবন নির্মানে গ্রামবাসীর বাধা

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে ফুটবল মাঠে মাদ্রাসার নতুন সরকারী ভবন নির্মানে বাধা দিয়েছেন গ্রামবাসী। নির্মান কাজ শুরুর জন্য কোদালের কোপ দিয়ে উদ্বোধন করলেও মাটি কাটার জন্য ভেকু মেশিন চালু করার সাথে সাথে বাধা দিয়ে ভেকু মেশিনের সামনে গ্রামের কিশোর, যুবকসহ সাধারণ জনতা দাড়িয়ে যান এবং বসে পড়েন। এর মধ্যে ১ যুবক সুয়ে প্রতিবাদ জানান। ফলে, মাটি খনন ও ভবন নির্মান কাজ শুরু করতে পারেননি কর্তৃপক্ষ। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে তানোর পৌর এলাকার গোকুল গ্রামের গোকুল মাদ্রাসার সামনের ফুটবল মাঠে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গ্রামবাসী সুত্রে জানা গেছে, সম্প্রতি গোকুল মাদ্রাসার জন্য নতুন ভবন বরাদ্ধ দেয় সরকার। সরকারের বরাদ্ধ নতুন ভবনটি মাদ্রাসার সামনের ফুটবল মাঠে নির্মানের জন্য মাফ জোক শুরু হলে গ্রামবাসী ওই ভবন নির্মানের জায়গা ও মাঠ নিজেদের দাবি করে একমাত্র খেলার মাঠটি রক্ষার দাবি জানিয়ে ভবন নির্মান কাজ বন্ধে মানববন্ধন ও বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়ার পাশাপাশি আদালতে মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে আদালতে চলমান রয়েছে। ফলে, দফায় দফায় গ্রামবাসী ও মাদ্রাসা কর্তৃপক্ষকে নিয়ে বিষয়টির নিষ্পত্তির চেষ্টা করে ব্যর্থ হন।

সোমবার দুপুরে তানোর উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে তানোর উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ হোসেন খান ও তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান ও তানোর উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলসহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদার পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মাফ জোক করে খুটি পুতে রশি টাংগিয়ে কোদাল দিয়ে মাটিতে কোপ দিয়ে নির্মান কাজের উদ্বোধন করেন। খবর পেয়ে গ্রামের লোকজন নিয়ে যুবক ও কিশোররা ভবন নির্মানের বিরধিতা করেন।

এসময় ভবন নির্মানের জন্য ভেকু মেশিন দিয়ে মাটি খননের কাজ করার জন্য মেশিন চালু করার সাথে সাথে গ্রামের লোকজনসহ কিশোর ও যুবকরা ভেকু মেশিনের সামনে দাড়িয়ে যান এবং বাধা দেন। এর একপর্যায়ে যুবকরা মাঠের জায়গা নিজের দাবি জানিয়ে মাঠ রক্ষার জন্য মেশিনের সামনে বসে পড়ার পাশাপাশি সুইয়ে পড়েন। এসময় ইউএনও’র প্রতিনিধিগন গ্রামবাসীসহ যুবকদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে আসেন।
#ম/শি#।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST