1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
তানোরে কালীমন্দিরের সম্পত্তি জবরদখলের অভিযোগ,পূজায় বাধা - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ

তানোরে কালীমন্দিরের সম্পত্তি জবরদখলের অভিযোগ,পূজায় বাধা

  • আপডেট করা হয়েছে বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের মালশিরা গ্রামে হিন্দু সম্প্রদায়ের মালশিরা সার্বজনীন কালীমন্দিরের সম্পত্তি জবরদখলের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, মৃত যোগেন্দ্রনাথের পুত্র সন্তোষ কুমার ও মৃত মহেন্দ্রনাথের পুত্র দ্বিজেন বহিরাগতদের সহায়তায় মন্দিরের জমি দখলে নিতে নানা অপতৎপরতা চালাচ্ছেন। এমনকি সম্প্রতি কালীপূজায়ও তারা বাধা সৃষ্টি করেছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মালশিরা মৌজার আরএস খতিয়ান নম্বর ২৭৬, দাগ নম্বর ১৫১৪ (১২ শতক), দাগ নম্বর ১৫১৭ (১৪ শতক) ও খতিয়ান নম্বর ২৭৮, দাগ নম্বর ১২০৮ (২২ শতক) জমি দীর্ঘদিন ধরে মন্দিরের নামে ব্যবহৃত হয়ে আসছে। জমিগুলোর শ্রেণী ‘লায়েক পতিত’, ‘দেবস্থান’ এবং ‘জনসাধারণের ব্যবহার্য’ হিসেবে রেকর্ডভুক্ত রয়েছে।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন জানান, বংশপরম্পরায় তারা এই মন্দিরে পূজা-অর্চনা করে আসছেন। সন্তোষ ও দ্বিজেন প্রায় দুই দশক ধরে মন্দির দেখভালের দায়িত্বে থাকলেও বর্তমানে তারা সম্পত্তিগুলো নিজেদের দাবি করে মন্দিরের নিয়ন্ত্রণ নিতে চাইছেন। যদিও এই সম্পত্তি নিয়ে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে, তারপরও তারা জবরদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মন্দির কমিটির সভাপতি অসিত সরকার ও সম্পাদক উজ্জ্বল প্রামাণিক অভিযোগ করে বলেন, “দীর্ঘদিনের বিশ্বাসভাজন সন্তোষ ও দ্বিজেন এখন জাল কাগজপত্র তৈরি করে মন্দিরের জমি নিজেদের বলে দাবি করছেন। এমনকি ২৭ মে থেকে চলমান পূজা-অর্চনায় তারা বাধা সৃষ্টি করেছেন।”

এ ঘটনায় মালশিরা এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন, যাতে ধর্মীয় স্বাধীনতা ও মন্দিরের ঐতিহ্য রক্ষা পায়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST