1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
তফসিল ঘোষণা করলে তাৎক্ষণিক বিক্ষোভ করবে বিরোধী দলগুলো - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

তফসিল ঘোষণা করলে তাৎক্ষণিক বিক্ষোভ করবে বিরোধী দলগুলো

  • আপডেট করা হয়েছে বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ওই ভাষণে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

 

এই তফসিল ঘোষণার আগেই থেকে সারা দেশে তাৎক্ষণিক বিক্ষোভ করার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দলগুলো। ইতোমধ্যে বিএনপি ও যুগপৎ আন্দোলনে যুক্ত দলগুলোর পঞ্চম দফা অবরোধ কর্মসূচির প্রথম দিন চলমান থাকায় তাৎক্ষণিক বিক্ষোভ করার সিদ্ধান্ত প্রায় গৃহীত হয়েছে। বিরোধী দলগুলোর মধ্যে রয়েছে বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলন, সিপিবিসহ অন্যান্য কিছু দল। এছাড়া তফসিল বাতিলের দাবিতে আগামী রোববার (১৯ নভেম্বর) ও সোমবার (২০ নভেম্বর) হরতাল আসতে পারে। বিএনপি, জামায়াত, গণতন্ত্র মঞ্চ, এবি পার্টির শীর্ষনেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

এই বিষয়ে জানতে চাইলে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা করলে আমরা তাৎক্ষণিক বিক্ষোভ করবো। পরবর্তী কর্মসূচি কি হবে তা আলোচনা করে সিদ্ধান্ত নেবো। যদিও আমাদের আগে হরতাল দেওয়ার সিদ্ধান্ত ছিল। সেটা নিয়ে আলোচনা চলছে।

বিজ্ঞাপন

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, মানুষের মতামত ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়া তফসিল ঘোষণা করলে আমরা তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করবো।

গণতন্ত্র মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমরা বৈঠকে বসেছি। তফসিল ঘোষণা হলে জোটের করণীয় কি হবে তা আলোচনা করেই সিদ্ধান্ত নেবো।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST