1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
তত্ত্ববধায়কের 'ভূত' ভুলে নির্বাচনে যাবে বিএনপি : ওবায়দুল কাদের - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

তত্ত্ববধায়কের ‘ভূত’ ভুলে নির্বাচনে যাবে বিএনপি : ওবায়দুল কাদের

  • আপডেট করা হয়েছে রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৩৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি তত্ত্ববধায়কের ভূত ভুলে নির্বাচনে ঠিকই যাবে।

ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগর পুরাতন বাণিজ্য মেলার মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টাকার বস্তার ওপর শুয়ে আছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, রংপুরে সমাবেশে তিনদিন আগে থেকে লোকজন নিয়ে গিয়ে স্টেজে শুয়ে আছেন, মাঠে শুয়ে আছেন, আর টাকার বস্তার ওপর শুয়ে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনের নামে টাকা আসছে, আর তারা টাকার ওপর শুয়ে আছেন।

এর আগে দুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ এর সভাপতিত্বে ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম সন্মেলন উদ্ধোধন করেন।

এদিকে সম্মেলনে নেতাকর্মীদের ঢল নামে, বাণিজ্য মেলার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ঢাকা জেলার পাঁচটি উপজেলার ও সাতটি ইউনিটের নেতাকর্মীরা অংশ নেয় এ সম্মেলনে। দলের কর্মীরিা ব্যানার, ফেস্টুন ও পোস্টারসহ মিছিল নিয়ে, ঢাকঢোল বাজিয়ে সম্মেলনস্থলে আসেন।

সম্মেলনস্থলে উপজেলাভিত্তিক অবস্থানের ব্যবস্থা করা হয়। নেতাদের নাম ও সংসদীয় আসন অনুযায়ী টিশার্ট ও ক্যাপ পরে অবস্থান নেন নেতাকর্মীরা। দোহার, সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ঢাকা জেলার সম্মেলন দীর্ঘদিন পরে অনুষ্ঠিত হওয়ায় কর্মীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST