1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
ডিজিএফআইয়ের নতুন ডিজি মেজর জেনারেল হামিদুল হক - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

ডিজিএফআইয়ের নতুন ডিজি মেজর জেনারেল হামিদুল হক

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৩৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল হামিদুল হককে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালকের দায়িত্ব দিয়েছে সরকার।

সিলেটে ১৭ পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়ে আসা মেজর জেনারেল হামিদুল হক ডিজিএফআইয়ের মহাপরিচালক পদে মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন।

গত ১৫ মাস ঢাকায় কচুক্ষেতে ডিজিএফআই এর ১৪ তলা ভবনে দায়িত্ব সামলে আসা তাবরেজ শামস চৌধুরী লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি পেয়ে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (অ্যার্টডক) জিওসি হচ্ছেন।

বুধবার এই পদোন্নতি ও বদলির আদেশ জারি হয়েছে বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

১৯৭০ সালে কক্সবাজারে জন্মগ্রহণ করা হামিদুল হক বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন ১৯৮৮ সালে। প্রশিক্ষণ শেষে ১৯৯০ সালের ২২ জুন সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি কোরে তিনি কমিশন পান।

মেজর জেনারেল হামিদুল হক সর্বশেষ সিলেটে ১৭ পদাতিক ডিভিশনের জিওসি এবং সিলেটের এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে পদ্মা সেতুর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৯৯ কম্পোজিট ব্রিগেড এবং পার্বত্য চট্টগ্রামে ২০৩ ইনফ্যান্ট্রি ব্রিগেডের নেতৃত্ব দিয়েছেন তিনি।

এছাড়া ন্যাশনাল ডিফেন্স কলেজের কলেজ সেক্রেটারি এবং কলেজের গভর্নিং বডির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST