1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
জেলা পরিষদ নির্বাচন: রাজশাহীর দুইজনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

জেলা পরিষদ নির্বাচন: রাজশাহীর দুইজনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ

  • আপডেট করা হয়েছে রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের ৬১ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দিন ১৪৭ জন ফরম কিনেছেন।

এর মধ্যে দুইজন রাজশাহীর। এরা হলেন, জেলা পরিষদের বর্তমান প্রশাসক মোহাম্মাদ আলী সরকার ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট শরিফুল ইসলাম শরিফ। তারা দুইজনে জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন তুলেছেন।

এদিন বিভিন্ন জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশীরা দলীয় মনোনয়ন ফরম কিনতে দলীয় সভাপতির কার্যালয়ে আসেন। এদের অনেকেই নিজ নিজ কর্মী-সমর্থক নিয়ে সেখানে শোডাউনও করেছেন। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে ধানমন্ডির কার্যালয় ও আশপাশের এলাকা।

আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৬১ জেলা পরিষদ নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার কাজ চলবে।

এরপর ১০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় ৬১ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST