1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
জুলাই বিপ্লবের মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তা গ্রেপ্তার - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

জুলাই বিপ্লবের মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তা গ্রেপ্তার

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : জুলাই বিপ্লবে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ২টার দিকে রাজশাহী মহানগর জুলাই চেতনা বাস্তবায়ন কমিটির উপস্থিতিতে মতিহার থানা পুলিশ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ থেকে তাদের গ্রেপ্তার করে।

জুলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, “গত সপ্তাহে আমরা রেজিস্ট্রারের কাছে লিখিতভাবে দাবি জানিয়েছিলাম। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও আমাদের সঙ্গে কোনো সহযোগিতা করেননি। তাই আমরা বাধ্য হয়ে ব্যবস্থা নিয়েছি। এরা সবাই মামলার আসামি, আওয়ামী লীগের সহযোগী।”
গ্রেপ্তারকৃত কর্মকর্তারা হলেন-
আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী হিসাব পরিচালক, হিসাব শাখা, রাবি।পিতা: আব্দুল গফুর, সাং: মেহেরচন্ডী মধ্যপাড়া, চন্দ্রিমা, রাজশাহী।মামলা: বোয়ালিয়া থানা, মামলা নং ৩/৩৮১, তারিখ: ০১/০৯/২০২৪।
আমিনুল হক রাসেল, সহকারী হিসাব পরিচালক, হিসাব বিভাগ, রাবি।পিতা: মো: রেজাউল হক, সাং: রাণীনগর, বোয়ালিয়া, রাজশাহী।মামলা: বোয়ালিয়া থানা, মামলা নং ১/৪৭, তারিখ: ০২/০৩/২০২৫।
পঙ্কজ কুমার, সেকশন অফিসার, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, রাবি।পিতা: মৃত অনিল চন্দ্র দে, সাং: ষষ্ঠিতলা, বোয়ালিয়া, রাজশাহী।মামলা: বোয়ালিয়া থানা, মামলা নং ১/৪৭, ১৪/১১৯, তারিখ: ১২/০৫/২০২৫।
রাজশাহী নগরের মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, পুলিশের গ্রেপ্তার অভিযানের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং জুলাই চেতনা বাস্তবায়ন কমিটির রাজশাহী মহানগরীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গ্রেপ্তারের পর তাদের মতিহার থানায় নেওয়া হয়। পরে তাদের বোয়ালিয়া থানায় পাঠানো হবে। বোয়ালিয়া থানা পুলিশ তাদের আদালতে পাঠাবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, “ঘটনাটি ভালোভাবে জানা ছিল না। যদি জানতাম যে তাদের অফিস থেকে জোর করে আনা হয়েছে, তাহলে বিষয়টি ভিন্নভাবে দেখতাম। ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীকেই ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হবে, বাইরের কাউকে নয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST