1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
জুনাইদ সিদ্দিককে নতুন স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ উপহার দিয়েছে উপজেলা প্রশাসন - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

জুনাইদ সিদ্দিককে নতুন স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ উপহার দিয়েছে উপজেলা প্রশাসন

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৯ বার পড়া হয়েছে

দুর্গাপুর প্রতিনিধি 

নিজের বৃত্তির টাকা না পেয়ে প্রথম শ্রেণীর শিশুর প্রধানমন্ত্রীকে চিঠি লেখা জুনাইদ সিদ্দিককে নতুন স্কুল ব্যাগ, ছাতা ও শিক্ষা উপকরণ উপহার দিয়েছে উপজেলা প্রশাসন।

আজ শনিবার উপজেলা হলরুমে মিনা দিবসের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা তার ব্যক্তিগত উদ্যোগে শিশুটির হাতে এসব উপহার তুলে দেন। এছাড়াও ভবিষ্যতে যাতে আর কেউ এরকম বিড়ম্বনায় না পড়ে সেজন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া শিশু জুনায়েদ এর উপবৃত্তির টাকা প্রদানের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের আহবান করেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সোহেল রানা জানান, তেবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রের আবেগঘন পত্রটি ফেসবুকে আসার পর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। শিশুটির ইচ্ছে পূরণে শিক্ষা সহায়ক সামগ্রী স্কুল ব্যাগ, ছাতা, খাতা,কলম পেন্সিল বক্স উপহার দেওয়া হয়েছে।
তিনি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তাদের সকল সময় উৎসাহিত করতে হবে। তবেই আমরা জাতির জনকের সোনার বাংলা তৈরী বিনির্মাণ করতে পারবো। শিশুটির উপবৃত্তির টাকা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে। ভবিষ্যতে আর কেউ এরকম বিড়ম্বনায় না পড়েন তার জন্য সকলকে সজাগ থাকাতে হবে। সবাইকে একাউন্ট খুলতে নিজের মোবাইল নাম্বার ব্যবহারসহ অনলাইন আদান প্রদানের সময় সতর্কতা অবলম্বন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এরআগে গত কয়েকদিন থেকেই রাজশাহী দুর্গাপুর উপজেলার তেবিলা সরকারি প্রথমিক বিদ্যালয়ের ছাত্র জুনাইদ সিদ্দিককের মন খারাপ করে প্রধানমন্ত্রীকে লিখেছেন চিঠি ফেসবুকে বেশ ভাইরাল হয়। এরপরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুনাইদকে এই উপহার দেওয়া হয়।
চিঠিতে জুনাইদ লিখেছে, আমার উপবৃত্তির টাকা আমি এখনও পায় নি। বাবা বলেছিলো উপবৃত্তির টাকা পেলে স্কুল ব্যাগ আর ছাতা কিনে দিবে। কিন্তু আর তা হলো না। স্যারদের মাধ্যমে জানতে পারলাম কেউ আমার টাকা তুলে নিয়েছে। প্রতিদিন আমাকে ছেঁড়া স্কুল ব্যাগ আর ভাঙ্গা ছাতা নিয়ে স্কুলে যেতে হয়। তাতে আমার কোন দুঃখ নেই। এরপর যেন এমনটি না হয় এটাই দাবি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST