
নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), রাজশাহী জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৯ মে ২০২৫, বৃহস্পতিবার সকাল ১১:৫০ মিনিট থেকে দুপুর ১:৩০ পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজের আমির উদ্দিন লেকচার গ্যালারিতে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রায় ১৫০-১৬০ জন চিকিৎসক, শিক্ষক ও ছাত্র প্রতিনিধির উপস্থিতি লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-
অধ্যাপক ডা. খন্দকার মোঃ ফয়সল আলম, অধ্যক্ষ, রাজশাহী মেডিকেল কলেজ।
ডা. মোঃ ওয়াসিম হোসেন, সভাপতি, ড্যাব, রাজশাহী জেলা শাখা।
অধ্যাপক ডা. এ.কে.এম. গোলাম কিবরিয়া ডন, সদস্য সচিব, ড্যাব ও সার্জারি বিভাগ, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহী।
মোফাক্কুর ইসলাম (অবঃ), সহযোগী অধ্যাপক, কমিউনিটি মেডিসিন ও সাবেক সাধারণ সম্পাদক, বিএমএ, রাজশাহী।
নূর ইসলাম, সভাপতি, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদল।
মোঃ রীমন আলী, সাধারণ সম্পাদক, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদল।
আলোচনায় বক্তারা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসামান্য অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। দেশ গঠনে তাঁর প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্র আজ বাংলাদেশের রাজনীতিতে এক মাইলফলক হিসেবে বিবেচিত। তাঁর দূরদর্শী নেতৃত্বে দেশ একটি স্বনির্ভর ও আধুনিক রাষ্ট্রে রূপ নিতে শুরু করেছিল।
সভা শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয় এবং কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতির শাহাদাত বার্ষিকী মূলত ৩০ মে হলেও দিনটি শুক্রবার ও সরকারি ছুটির দিন হওয়ায় ২৯ মে কর্মসূচি আয়োজন করা হয়।