1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
ছিনতাই মামলার আসামি শ্বশুরবাড়ি থেকে আটক করল মহানগর ডিবি পুলিশ - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

ছিনতাই মামলার আসামি শ্বশুরবাড়ি থেকে আটক করল মহানগর ডিবি পুলিশ

  • আপডেট করা হয়েছে সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী মহানগরীর শিরোইল বাস টার্মিনালে এক নারীর কাছ থেকে ল্যাপটপ ছিনতাইয়ের ঘটনায় মো. হেলাল (২৩) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার কাছ থেকে ছিনতাইকৃত একটি সরকারি ল্যাপটপও উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ জুন) রাতে মহানগরীর চন্দ্রিমা থানার জামালপুর এলাকার শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ নভেম্বর সকালে এক নারী রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে করে আসা দুই ছিনতাইকারী তার ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে একটি ল্যাপটপ, মোবাইল ফোন, আইডি কার্ড, ডেবিট কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল।

এর আগে মামলার আরেক আসামি এস এম হাসান মোক্তাদ্দির ওরফে কিউটকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যে হেলালের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।

গ্রেপ্তার হেলালকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST