
নিজস্ব প্রতিবেদক : চারঘাটে তিনদিন ব্যাপী ভুমি মেলায় সমাপনী সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলা ভুমি অফিস আয়োজনে ভুমি মেলার সমাপনী সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস এর উপস্থিতিতে ভুমি সেবা ও জমিজমা সংক্রান্ত বিষয়ে সমস্যাগুলো সমাধানের চেষ্ঠায় জনগনের জন্য তিনটি সেবা বুথ খোলা হয়েছে। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের ভুমি সংক্রান্ত প্রশ্নের উত্তর ও কুইজ প্রতিযোগিতা ছাত্র/ছাত্রীদের মাঝে বিশেষ পুরস্কার তুলে দেন ইউএনও জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার গোলাম পাঞ্জাতন, হেড অ্যাসিস্ট্যান্ট কাম একাউন্টেট সাজেদুর রহমান, নাজির কাম ক্যাশিয়ার লুৎফর আলম সোহান, চারঘাট ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা আনন্দ কুমার দাস, নন্দনগাছি ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা আবু বকর সিদ্দিক, সার্টিফিকেট পেশকার নোমানুর রহমান, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, অফিস সহকারী কাম কম্পিউটার মাজেদুর রহমান, ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী হাসিনুর রহমান, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু সহ ছাত্র/ছাত্রীবৃন্দ।







