1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
চারঘাটে প্রধান অতিথি করা নিয়ে বিএনপির দুই গ্রুপের দ্বন্ধের জেরে একজনকে পিটিয়ে হত্যা - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে মোটরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

চারঘাটে প্রধান অতিথি করা নিয়ে বিএনপির দুই গ্রুপের দ্বন্ধের জেরে একজনকে পিটিয়ে হত্যা

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে প্রধান অতিথি করা নিয়ে বিএনপির দুই গ্রুপের দ্বন্ধের জেরে একজনকে পিটিয়ে হত্যা নিহত ব্যক্তির নাম এরশাদ আলী (৬৫)। তিনি সিপাইপাড়া এলাকার – মৃত সৈয়দ আলীর পুত্র এবং ইউনিয়ন বিএনপির সদস্য। স্থানীয় এমপি আবু সাইদ চাঁদের অনুসারী।

শুক্রবার জুম্মার নামাজের পড় স্থানীয়রা মসজিদে বসে স্থানীয়ভাবে একটি জালসা ও মাহফিল করার উদ্দেশ্যে আলোচনায় বসেন। এ সময় এক পক্ষ জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করতে চায়, অপরদিকে নিহত এরশাদসহ অন্যরা স্থানীয় এমপি আবু সাইদ চাঁদকে প্রধান অতিথি করতে চায়। এসময় দু পক্ষের মধ্যে তর্কাতর্কিতে আলোচনা ভেস্তে যায়।

পরিবারের সদস্যরা জানায়, পরে রাত ৯টার দিকে এরশাদ আলী তারাবীর নামাজ শেষে বাড়িতে ফিরছিলেন। এসময় আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী সাইদুর রহমান, সুমন আলী, সাব্বির, আশাদুল , জোয়াদসহ কয়েকজন তাকে পথরোধ করে দাঁড়ায়। এক পর্যায়ে পেয়ারা গাছের ডাল ও লাঠি দিয়ে তাকে পিটিয়ে হত্যা করে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বর্তমানে মরদেহ তার বাড়িতে আছে। চারঘাট থানার এসআই সিরাজুল ইসলাম বলেন, হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহ ময়নাতদন্ত হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST