1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
চারঘাটে ডিবির অভিযানে ১৫০ বোতল ফেনসিডিলসহ নারী আটক - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

চারঘাটে ডিবির অভিযানে ১৫০ বোতল ফেনসিডিলসহ নারী আটক

  • আপডেট করা হয়েছে সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

ডিবিসি জার্নাল ডেস্ক : রাজশাহীর চারঘাটে গৌড়শহরপুর নতুনপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জেলা ডিবি পুলিশ। এ সময় মোসাঃ উম্মাতুন (৫০) নামের এক নারী মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি স্থানীয় মো. শাহাবুদ্দীনের স্ত্রী।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল আলম গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, ১৫ জুন রাত ১১টার দিকে ডিবি পুলিশের এসআই মো. মাহাবুব আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এর আগে রাত সাড়ে ১০টার দিকে চারঘাট সারদা ট্রাফিক মোড়ে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির তথ্য পায় ডিবি পুলিশ।

অভিযানে ডিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করে। ওই সময় উম্মাতুনের কাছ থেকে একটি শপিং ব্যাগে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তার দেখানো মতে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে আরও ১৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় পলাতক রয়েছে আরেক মাদক ব্যবসায়ী মো. মানিক। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত উম্মাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী চারঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একইসঙ্গে পলাতক মানিককে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST