
নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে তুচ্ছ ঘটনা কেন্দ্রে ছাত্রদলের ৭নং ওয়ার্ড সভাপতিকে মারপিটে দুলাল হোসাইন আহত হয়েছে। গত শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার চারঘাট ইউনিয়নের পাচঁবাড়িয়া গ্রামে এঘটনা ঘটে।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার দুলাল সকালে প্রাইভেট শেষ করে নিজ বাড়িতে আসার পথে সাবেক মেম্বার এর দোকানের সামনে পৌছালে মেম্বার মতিনের নেতৃত্বে মাহাবুর,মকিব,সুজন,শিশির ও সম্রাটসহ লোকজন অতর্কিতভাবে লাঠি,রড় নিয়ে আমার উপর হামলা চালায়। পরে মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটে পড়লে এক পর্যায়ে স্থানীয় লোকজন চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন এবং বর্তমানে মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
খবর পেয়ে চারঘাট উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মুরাদ পাশা, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, আহসানুল হক রাজীব, তিতাসসহ নেতাকর্মীবৃন্দ চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত দুলাল হোসাইন এর সাথে দেখা করেন ও চিকিৎসার খোজখবর নেন।
দুলালের পরিবার ও আত্নীয়-স্বজন বলেন, সাবেক মেম্বার মতিন আওয়ামী লীগের সমর্থক, ১৫ বছর ধরে ফ্যাসিবাদ শেখ হাসিনার সরকারের কার্যকলাপে লিপ্ত ছিলেন। তাদের নেতৃত্বে দুলালকে এলোপাতাড়িভাবে লাঠিসোঠা ও রড় দিয়ে সারা শরীরে আঘাত ও মারপিট করে আহত করেন। তাদের গ্রেফতার করে আইনে আওতায় শাস্তির ব্যবস্থা গ্রহন করার দাবি জানান।
ইউপি সাবেক মেম্বার আব্দুল মতিন দুঃখ প্রকাশ করে বলেন, এঘটনায় পরদিন আমার বাড়ি ঘর, ফ্রীজ ও মটরসাইকেল ভাংচুর করেছে। বাস্তব ঘটনা দেখে শুনে সত্য কথা প্রকাশিত করেন। আমি অনুপস্থিত থাকায় ছোট একটি বিষয় বা মেয়েকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে।
এবিষয়ে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।







