1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
চারঘাটে এলাকাবাসীর আন্দোলনের জয়, নন্দনগাছী স্টেশনে থামবে ঈশ্বরদী কমিউটার ট্রেন - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

চারঘাটে এলাকাবাসীর আন্দোলনের জয়, নন্দনগাছী স্টেশনে থামবে ঈশ্বরদী কমিউটার ট্রেন

  • আপডেট করা হয়েছে সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: চারঘাট উপজেলার নন্দনগাছী স্টেশনে অবশেষে যাত্রাবিরতি দিচ্ছে ঈশ্বরদী-রহনপুর রুটের কমিউটার ট্রেন। আগামীকাল মঙ্গলবার (১৭ জুন) থেকে ট্রেনটি নন্দনগাছী স্টেশনে দুই মিনিটের জন্য থামবে।

সোমবার (১৬ জুন) পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আওয়ালের স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও টানা আন্দোলনের পর এ সিদ্ধান্ত এলো। উল্লেখ্য, নন্দনগাছী স্টেশনে ট্রেন থামানোর দাবিতে এলাকাবাসী কয়েক দফা বিক্ষোভ করে। সর্বশেষ গত ১১ জুন তারা রেলপথ অবরোধ করেন। এতে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ ছিল রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ। এ সময় চারটি ট্রেন আটকে পড়ে। তারও আগে ১ মে এলাকাবাসী একই দাবিতে আন্দোলনে নামে।

আন্দোলনের তীব্রতা বাড়লে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ গিয়ে অবরোধ প্রত্যাহারে উদ্যোগ নেন এবং ২০ জুনের মধ্যে দাবি পূরণের আশ্বাস দেন। তিনি হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে ওই রুটে কোনো ট্রেন চলতে দেওয়া হবে না।

অবশেষে দাবি আংশিক বাস্তবায়িত হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। তারা এই সিদ্ধান্তকে গণআন্দোলনের বিজয় হিসেবে দেখছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST