1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
চাঁপাইনবাবগঞ্জে হত্যার ২৪ ঘন্টার মধ্যে ৫ জন গ্রেপ্তার - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

চাঁপাইনবাবগঞ্জে হত্যার ২৪ ঘন্টার মধ্যে ৫ জন গ্রেপ্তার

  • আপডেট করা হয়েছে রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৫৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :

চাঁপাইনবাবগঞ্জের টিকরামপুরে ছুরিকাঘাতে কলেজ ছাত্র সাব্বির হত্যার ২৪ ঘন্টার মধ্যে ৫ জন কে গ্রেপ্তার করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা ডিবি ও সদর মডেল থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের ১৫ নং ওয়ার্ডের মসজিদ পাড়ার আলমগীর হোসেনের ছেলে সবুজ (২২), মসজিদপাড়ার নাজিরের বাড়ির ভাড়াটিয়া সিরাজুল ইসলামের ছেলে সাদিকুল ওরফে সাদেকুল (২০), ১ নং কলোনীপাড়ার জিয়াউর রহমান ওরফে জিয়ার ছেলে সুরাত (২১), একই পাড়ার মৃত খাইবার আলীর ছেলে নূর সালাম (২০) ও কারিমের ছেলে সুরাজ আলী (১৯)।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) জানান, ১৫ জুলাই শুক্রবার বিকেল সোয়া ৪ টার দিকে টিকরামপুর বদ্দু পাড়ার মফিজুলের বাড়ির সামনে মোটরসাইকেলের ওভার টেকিং-কে কেন্দ্র করে বাকবিতন্ডা ও ছুরিকাঘাতে সাব্বির (১৯) নিহত হয়। আহত হয় দু’জন।

পরে নিহত সাব্বিরের পিতা মনিমুল হক মনিরুল বাদি হয়ে ৫ জন আসামীসহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকান্ডের পর সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের কয়েকটি টিম আসামিদের ধরতে অভিযান শুরু করে। শনিবার এসআই আসগর আলীর নেতৃত্বে রাজশাহীর তানোর থেকে সবুজ, সাদিকুল ও নূর সালামকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে এসআই অনুপ কুমার সরকারের নেতৃত্বে শহর থেকে সুরাত ও সুজাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ডিবি পুলিশ। ওদিকে ঈদুল আজহার দিন আরামবাগে নয়ন হত্যাকান্ডে দেশীয় অস্ত্রসহ ৬ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে জেলা পুলিশ সর্বাত্মক কাজ করছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST