1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
চাঁপাইনবাবগঞ্জে স্বামীর গলায় ছুরি চালালেন স্ত্রী - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

চাঁপাইনবাবগঞ্জে স্বামীর গলায় ছুরি চালালেন স্ত্রী

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৪৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যার উদ্দেশ্যে ধারালো চাকু দিয়ে গলায় কোপ দেয় স্ত্রী। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

বৃহস্পতিবার রাত ১০ টার সময় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিবতলা মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই মোটরসাইকেল থেকে নেমে একজন ব্যক্তি রাস্তায় রক্তাক্ত অবস্থায় দৌড়াচ্ছে, তার পিছনেই একজন মহিলা হাতে চাকু নিয়ে তাকে ধরার জন্য চেষ্টা করছে। এসময় সাধারণ জনগণ মহিলাকে চারদিক থেকে আটকিয়ে দেয়। পরে আশংকা জনক অবস্থায় আহত ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে মহিলা বলে ও আমার স্বামী। আমি সুযোগ বুঝে ধারালো চাকু দিয়ে স্বামীকে গলা কেটে হত্যা করার চেষ্টা করি। পরে স্থানীয় জনগণ পুলিশকে বিষয় টি অবগত করে, পুলিশ এসে মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আংগাড়িয়া পাড়ার মৃত আব্দুল্লাহিল কাফির ছেলে আতাউর (৩৪) এর সঙ্গে সদর উপজেলার নায়ারণপুর ইউনিয়নের মেসবাহুল হকের মেয়ে বিলকিস (২৮) সাথে প্রায় ৯ বছর আগে বিয়ে হয়। তাদের পরিবারের রয়েছে দুই সন্তান।

২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, তার অবস্থা আশঙ্কা জনক, রক্ত পড়েছে প্রচুর, গলা গুরুতর আহত হয়েছে। তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে ।

ঘটনার সত্যতা স্বীকার করে সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন বলেন, তার স্ত্রী পুলিশ হেফাজতে আছে। মামলা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST