1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
চাঁদাবাজ-দখলবাজদের প্রতি কঠোর হুঁশিয়ারি মিনুর - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

চাঁদাবাজ-দখলবাজদের প্রতি কঠোর হুঁশিয়ারি মিনুর

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চাঁদাবাজ ও দখলবাজদের কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির বিজয়ী প্রার্থী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, “আমি এখানে জন্ম নিয়েছি। এলাকায় কারা কী করে, সবই জানি। প্রত্যেক অপরাধীকে কঠোরভাবে দমন করা হবে।”

শুক্রবার রাজশাহীর হযরত শাহ মখদুম (র.) দরগা মসজিদে জুমার নামাজ আদায়ের পর সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান তিনি।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, “যারা জাতির শত্রু, ভূমিদস্যু, চাঁদাবাজ বা জনগণের ওপর জুলুম করবে- সে যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। গত ১৭ বছর এবং দেড় বছরে যারা বিভিন্ন জায়গা-জমি দখল করেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “রাজশাহীকে শান্তির শহর হিসেবে গড়ে তোলা হবে। নির্বাচনে যারা অংশ নিয়েছেন, তারা সবাই আমার ভাই। সবাইকে সঙ্গে নিয়েই আমরা রাজশাহীকে এগিয়ে নিতে চাই।”
মিজানুর রহমান মিনুর প্রধান নির্বাচনী এজেন্ট ও মহানগর বিএনপির সহসভাপতি ওয়ালিউল হক রানা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ সুইটসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST