1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, বড় দুর্ঘটনা থেকে বাঁচল রাবি শিক্ষার্থী - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, বড় দুর্ঘটনা থেকে বাঁচল রাবি শিক্ষার্থী

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী থেকে বাড়ি ফেরার পথে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় একজন ছাত্র আহত হয়েছেন। চলন্ত ট্রেনে পাথরের আঘাতে শিক্ষার্থী সাজ্জাদের মাথা ফেটে গেছে।

আজ বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৭টার দিকে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাজ্জাদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র।
সাজ্জাদ বলেন, সকাল পৌনে ৭টায় ট্রেনে রাজশাাহী থেকে ঝিনাইদহের শৈলকুপায় নিজ বাড়িতে ঈদের ছুটিতে যাচ্ছিলাম। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পর হঠাৎ মাথায় প্রচন্ড একটা কিসের যেন আঘাত লাগে। পরে বুঝতে পারি বাইরে থেকে ট্রেনে পাথর ছুঁড়ে মেরেছে দুষ্টু ছেলেরা।

আমি এখন চিকিৎসা নিয়ে ভালো আছি। মাথা ফেটে গেছে, কিছুটা রক্ত ঝরেছে।
তিনি বলেন, আরো বড় ঘটনা ঘটতে পারতো, বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ বাঁচিয়েছেন। এমন ভয়ানক প্রাণঘাতি কাজ যেন না ঘটে সেজন্য সচেতনতা তৈরি করতে হবে।

আইনশৃঙ্খলা বাহিনীকেও এগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে।
সাজ্জাদের ভ্রমণ সঙ্গী সোহান বলেন, সাজ্জাদের সঙ্গে থাকা কয়েকজনের চেষ্টাতে ব্লেডিং বন্ধ হয়। পরে ট্রেনের গার্ড ও টিটি এসে স্যাভলন দিয়ে পরিষ্কার করে কোনোরকম ব্যান্ডেজ করেছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST