1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
চরাঞ্চলের জমির দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ দুইজনসহ আহত ৪ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

চরাঞ্চলের জমির দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ দুইজনসহ আহত ৪

  • আপডেট করা হয়েছে শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২২১ বার পড়া হয়েছে

বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃচরাঞ্চলের জমির দখল নিয় গুলিবিদ্ধ ২জনসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আহত ৪জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার ২১ অক্টোবর দুপুরে উপজেলার খানপুর বাজারের পূর্ব-দক্ষিনে বাঘা-দৌলতপুর-লালপুর সীমান্ত এলাকার হবির চরে এই ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার খানপুর বাজারের পূর্ব-দক্ষিনে বাঘা-দৌলতপুর ও লালপুর সীমান্ত এলাকার হবির চরে জেগে উঠা জমি চাষাবাদ করেন বাঘা উপজেলার চাঁদপুর ব্যাংগাড়ি গ্রামের ইউনুস মন্ডলের ছেলে সাবুল মন্ডল(২৮)।

শনিবার সেই জমি দখলে নিয়ে চাষাবাদ করতে আসেন, দৌলতপুর উপজেলার মাঝদিয়ার গ্রামের রহিম মন্ডলের ছেলে লিখন হোসেন (২৫) ও নিহার হোসেন মন্ডলের ছেলে আরিফ হোসেন (১৯)।
এ নিয়ে উভয়ের মধ্যে সংঘর্ষ হলে লিখন হোসেন মন্ডল ও আরিফ হোসেন মন্ডল পক্ষের শর্টগানের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন উপজেলার খানপুর গ্রামের ইউনুস মন্ডলের ছেলে সাবুল মন্ডল ও হবির চরের খেতু মন্ডলের ছেলে ফেলু মন্ডল(৫০)।
পরে সাবুল মন্ডল পক্ষের লোকজনের মারপিটে আহত হন দৌলতপুরের মাঝদিয়াড় গ্রামের রহিম মন্ডলের ছেলে লিখন হোসেন ও নিহারুল ইসলামের ছেলে আরিফ হোসেন। আহত সকলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাঘা থানার উপ পরিদর্শক(এসআই) কামরুজ্জামান বলেন, শনিবার বিকেলে খবর পেয়ে খানপুর বাজার এলাকা থেকে লিখন ও আরিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর আগে গুলিবিদ্ধ দু’জনকেও রামেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST