1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
গোসলের ভিডিও ধারণ করে গৃহবধূকে ধর্ষণ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন

গোসলের ভিডিও ধারণ করে গৃহবধূকে ধর্ষণ

  • আপডেট করা হয়েছে সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৪৯৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গোসলের সময় গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ করে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি করেছে পুলিশ।

সোমবার (৩ অক্টোবর) সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক নাছরুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের নতুনপাড়ার আনোয়ার মেম্বার বাড়ির মাহবুব আলমের ছেলে আব্দুল্লা আল মামুন (২৫)।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, স্বামীর বাড়ির পুকুরে গোসল করার সময় মামুন গোপনে কিছু নগ্ন ভিডিও ধারণ করে। পরে গৃহবধূর স্বামী চাকরিতে থাকায় তার ঘরে প্রবেশ করে তাকে একা পেয়ে ওই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরে গৃহবধূকে পিস্তল দেখিয়ে ভয়ভীতির সঞ্চার করে ধর্ষণের বিষয়ে কারো কাছে কিছু বললে তার স্বামীকে হত্যা করে লাশ গুম করারও হুমকি দেয়। ভুক্তভোগী গৃহবধূ তার নিজের পরিবার ও স্বামীর নিরাপত্তার কথা চিন্তা করে বিষয়টি কাউকে না জানিয়ে গোপন রাখেন।

এদিকে চলতি বছরের ৩ আগস্ট দুপুর সাড়ে ১২টায় মামুন পূর্বের ন্যায় ভয়ভীতি দেখিয়ে একই কায়দায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় গৃহবধূ চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই ধর্ষণ করে পালিয়ে যায় মামুন। অন্যদিকে ২০২১ সালের এপ্রিলে গৃহবধূ একটি কন্যা সন্তানের জন্ম দেন। শিশু কন্যাটির চেহারার সঙ্গে অভিযুক্ত আল মামুনের চেহারার অবিকল মিল রয়েছে। পরে গৃহবধূকে ধর্ষণের বিষয়টি এলাকায় জানাজানি হলে প্রতিবেশীরা কানাঘুষা করতে থাকেন। প্রতিবেশীরা ভুক্তভোগী গৃহবধূকে জিজ্ঞাসা করলে পূর্বের সব ঘটনা খুলে বলেন।

এ বিষয়ে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করার পর গত শনিবার রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে বাড়বকুন্ড বাজার থেকে মামলার ১নং আসামি আব্দুল্লা আল মামুনকে গ্রেপ্তার করে পুলিশ।

ভুক্তভোগীর স্বামী নুরুল হুদা সুমন বলেন, আমার স্ত্রীকে একাধিকবার ধর্ষণের পর আমার স্ত্রীর গর্ভে কন্যা সন্তানের জন্ম হয়। কন্যা সন্তানের চেহারার সঙ্গে ধর্ষকের চেহারার মিল থাকায় প্রতিবেশীরা বিষয়টি নিয়ে কানাঘুষা করতে থাকেন। এতে আমার স্ত্রী লজ্জায় বেশ কয়েকবার আত্মহত্যা করতে চেয়েছিল। আত্মহত্যা থেকে বিরত থাকতে আমি তাকে মানসিকভাবে সান্ত্বনা দিই। মামলার বিবাদীরা প্রভাবশালী হওয়ায় আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক নাছরুল্লাহ বলেন, এ ঘটনায় ভুক্তভোগী মামলা দায়ের করেছেন। পরে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মামলার ১নং আসামি মাহবুব আলমকে বাড়বকুন্ড বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST