1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
গোদাগাড়ীতে বেকারীর মালিককে জরিমানা- মাদক মামলায় একজনের জেল - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

গোদাগাড়ীতে বেকারীর মালিককে জরিমানা- মাদক মামলায় একজনের জেল

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি বেকারীকে ভোক্তা অধিকার আইনে জরিমানা এবং পৃথক অভিযানে মাদক মামলায় একজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন।

গোদাগাড়ী পৌরসভার একটি বেকারী-আসমা বেকারী এন্ড কনফেশনারী-এর বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭, ৪৩ ও ৪৫ ধারায় ৩,০০০ (তিন হাজার) টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির মালিক আবুল কালামের বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তিনি খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণের ক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলেছেন।

এছাড়া, একই দিনে পৃথক এক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় শ্রী সূর্য রায় (৪৬), পিতা: মৃত ভুট্রো রায়, গ্রাম: চৌদুয়ার, ইউনিয়ন: মাটিকাটা-তাকে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন,

“জনস্বার্থে নিয়মিত এই ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। খাদ্যে ভেজাল, স্বাস্থ্যবিধি লঙ্ঘন কিংবা মাদকের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও এমন তদারকি অব্যাহত থাকবে, যাতে সাধারণ জনগণ স্বাস্থ্যসম্মত খাদ্য পায় এবং সমাজ মাদকমুক্ত থাকে।

স্থানীয়দের মাঝে এ ধরনের অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন অনেকে। তারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখার আহ্বান জানান।
#ম/শি#।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST