1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ দুই মাদককারবারি গ্রেপ্তার - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পদ্মা নদীর ধারে এ অভিযান পরিচালিত হয়।

গোদাগাড়ী মডেল থানার এসআই (নিরস্ত্র) এম এ কুদ্দুস ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃতরা হলেন— মো. গোলাম মোস্তফা (৪৬) ও আব্দুর রশিদ (৪০)। দুজনই চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বকচর গ্রামের বাসিন্দা। গোলাম মোস্তফা মৃত হাববুর রহমানের পুত্র এবং আব্দুর রশিদ মৃত নোমান আলী মন্ডলের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়— দুই ব্যক্তি নৌকাযোগে হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে পদ্মা নদীর ধারে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।
এ সময় গোলাম মোস্তফার হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৫টি স্বচ্ছ পলিথিনে মোড়ানো ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত দুজনসহ অজ্ঞাত আরও দুই-তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST