1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
গোদাগাড়ীতে মহিষ পালনে পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শেষ - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

গোদাগাড়ীতে মহিষ পালনে পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শেষ

  • আপডেট করা হয়েছে সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে মহিষ পালনে পুষ্টি, প্রজনন ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রযুক্তির ব্যবহার শীর্ষক তিন দিনব্যাপী খামারী প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত হয়েছে।

সোমবার (০৭ই জুলাই ২০২৫ খ্রি:) বিকাল ৪ টার দিকে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট কর্তৃক বাস্তবায়নাধীন মহিষ গবেষণা ও উন্নয়ন (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের অধীনে নির্বাচিত ৫০ জন মহিষ খামারী প্রশিক্ষণ বিএলআরআই আঞ্চলিক কেন্দ্র, রাজাবাড়ীহাট, গোদাগাড়িতে সফলভাবে সমাপ্ত হয়েছে। ৩ দিন ব্যাপী এই প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মো: আতোয়ার রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, রাজশাহী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: সুব্রত কুমার সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, পবা উপজেলা, রাজশাহী।

৫০ জন সুফল ভোগী মহিষ খামারী এতে অংশ গ্রহণ করেন। তিন দিনব্যাপী এই প্রশিক্ষনের মাধ্যমে গোদাগাড়ী উপজেলার মহিষ খামারীগণ লাভজনক পদ্ধতিতে খামারে মহিষ লালন পালন, মহিষের জাত সনাক্তকরণ, মহিষের প্রজনন ব্যবস্থাপনা, স্বল্প খরচে দুধালো মহিষের খাদ্য ব্যাবস্থাপনা, হাতে কলমে সাইলেজ, হে এবং ইউএমএস প্রযুক্তির ব্যবহার, গর্ববতী ও দুগ্ধবতী মহিষের স্বাস্থ্য ব্যাবস্থাপনা, মহিষের রোগ প্রতিরোধে করণীয়, টিকা প্রদান ও কৃমি মুক্ত করার প্রয়োজনীয়তা ও নিয়মাবলী, কৃমি প্রতিরোধে খামারীদের করনীয় সম্পর্কে ধারনা লাভ করতে সক্ষম হয়েছেন। এছাড়াও,বাংলাদেশে প্রাপ্ত মহিষের জাতসমূহ, দুধালো গাভী মহিষ, আদর্শ প্রজনন উপযোগি ষাঁড় মহিষ নির্বাচন সম্পর্কে খামারীরা সুনিপুণ ধারণা অর্জন করতে পেরেছেন।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার কোর্স কো-অর্ডিনেটরের দায়িত্বে ছিলেন মহিষ উৎপাদন ও গবেষণা বিভাগ, বিএলআরআই, সাভার, ঢাকার বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মানিক মিয়া।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST