1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
গোদাগাড়ীতে ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

গোদাগাড়ীতে ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • আপডেট করা হয়েছে রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে বাসাবাড়ী ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহার ও নতুন মিটার স্থাপন বন্ধের দাবিতে রোববার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা সদর গোল চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আয়োজক ছিল গোদাগাড়ী স্বার্থ সংরক্ষণ কমিটি।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন। সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাহ উদ্দীন বিশ্বাস। বক্তারা অভিযোগ করেন, প্রিপেইড মিটার সাধারণ মানুষের জন্য ভোগান্তি সৃষ্টি করছে, অতিরিক্ত বিল আসে, রিচার্জের পরও ইউনিট না পাওয়া, সার্ভার সমস্যা ও ব্যবহার জটিলতা দেখা দেয়।

বক্তারা জানান, জরিপ ছাড়া গ্রাহকদের ওপর জোরপূর্বক মিটার চাপিয়ে দেওয়া হবে না এবং দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলন করা হবে। মানববন্ধনের শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে বলা হয়েছে, “আগে টাকা, পরে বিদ্যুৎ” নীতি মেনে নেওয়া হচ্ছে না, যা সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST