1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
গোদাগাড়ীতে কৃষি কার্যক্রম পরিদর্শন করলেন কৃষি সচিব - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

গোদাগাড়ীতে কৃষি কার্যক্রম পরিদর্শন করলেন কৃষি সচিব

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন কৃষি কার্যক্রম পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। বৃহস্পতিবার (২৮ আগস্ট) তিনি উপজেলার বিভিন্ন এলাকায় কৃষি কার্যক্রম ঘুরে দেখেন এবং কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে কৃষি সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক, কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক, উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), কৃষি সম্প্রসারণ অফিসার, উপসহকারী কৃষি অফিসারসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকরা।সচিব ড. এমদাদ উল্লাহ মিয়ান গোগ্রাম ইউনিয়নের লালাদিঘি এলাকায় ২০৬ বিঘা জমিতে ‘খামারি এপস’ এর মাধ্যমে সার সুপারিশ বাস্তবায়নের মাঠ পরিদর্শন করেন। এসময় তিনি কৃষকদের সঙ্গে মতবিনিময় করে তাঁদের সমস্যার খোঁজখবর নেন এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের প্রতি উৎসাহিত করেন।

এছাড়াও তিনি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। মাঠ পর্যায়ে কৃষির অগ্রগতি এবং কৃষকদের উৎপাদন প্রক্রিয়া দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

গোদাগাড়ীতে কৃষি সচিবের এ সফরকে ঘিরে স্থানীয় কৃষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পরিদর্শন শেষে তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে কৃষি উৎপাদন বাড়ানো এবং কৃষকদের আধুনিক প্রযুক্তি নির্ভর চাষাবাদের সঙ্গে সম্পৃক্ত করা।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST