1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
গুরুদাসপুরে সাংবাদিকে হুমকি থানায় জিডি - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

গুরুদাসপুরে সাংবাদিকে হুমকি থানায় জিডি

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৫ বার পড়া হয়েছে

গুরুদাসপুর নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে “দৈনিক আমা।র সংবাদ” এর উপজেলা প্রতিনিধি মো. আব্দুস সালাম (৪০) কে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গত শনিবার রাতে মিনি এমপি নামে পরিচিত মো. নজরুল ইসলামের (৪৮) বিরুদ্ধে গুরুদাসপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সালাম। অভিযুক্ত নজরুল উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মৃত আমীর আলীর ছেলে।

জিডি সূত্রে জানা যায়, উপজেলার নাজিরপুরের গোপিনাথপুর দাখিল মাদ্রাসায় জমি ও টাকার বিনিময়ে চাকরি দেয়ার অভিযোগ উঠে মাদ্রাসার সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে। এমন সংবাদের ভিত্তিতে সভাপতির কাছে মাদ্রাসার নিয়োগ সংক্রান্ত তথ্য চাইলে ভুক্তভোগী সালামকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন সভাপতি মিনি নজরুল ।

এ বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলাম বলেন, সাংবাদিক সালামের সাথে আমার কোনো শত্রুতা নেই। গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার বিষয়টি মিথ্যা।

এ বিষয়ে জানতে চাইলে আমার সংবাদের গুরুদাসপুর প্রতিনিধি সাংবাদিক ও গুরুদাসপুর মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুস সালাম জানান, গোপিনাথপুর দাখিল মাদ্রাসায় প্রার্থীদের নিকট থেকে মাদ্রসার নামে জমি ও টাকা নেবার অভিযোগ উঠে। এ ব্যাপারে সরেজমিন করে সভাপতি নজরুলের বক্তব্যের জন্য মুঠোফোনে কল করলে তিনি বক্তব্য না দিয়ে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। পরে অন্য নম্বর থেকে ফোনে ভুল তথ্য দিয়ে ডেকে নিয়ে আক্রমণ করলে সে কৌশলে ঘটনাস্থল ত্যাগ করে প্রাণে রক্ষা পান।

গুরুদাসপুর মডেল প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মোঃ মাজেম আলী মলিন বলেন, এ ধরনের ভুল তথ্য দিয়ে সাংবাদিক ডেকে নিয়ে হত্যার পরিকল্পনা করা দৃষ্টতার শামীল। এ ব্যাপারে প্রশাসনসহ থানা পুলিশের সুদৃষ্টি কামনা করছি।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন বলেন, এ ঘটনায় সাংবাদিক আব্দুস সালাম একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST