1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
গুরুত্ব অনুযায়ী তিন রঙে চিহ্নিত হবে সড়ক : তাপস - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ০৪ মে ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

গুরুত্ব অনুযায়ী তিন রঙে চিহ্নিত হবে সড়ক : তাপস

  • আপডেট করা হয়েছে বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ডিএসসিসির আওতাধীন সড়কগুলো তিন রঙে চিহ্নিত করা হবে। সড়কগুলোর গুরুত্ব অনুযায়ী লাল, হলুদ ও সবুজ রঙে চিহ্নিত হবে। যা আগামী সপ্তাহ থেকে শুরু হবে।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে হকার্স মার্কেটের নির্মাণ কাজের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

মেয়র বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক লাল রঙে চিহ্নিত হবে, এ সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না। পর্যায়ক্রমে হকার উচ্ছেদ করা হবে। আগামী সপ্তাহ থেকে হাঁটার পথ থেকে হকার সরানোর কার্যক্রম শুরু হবে।

মেয়র তাপস বলেন, গুরুত্ব অনুযায়ী কিছু সড়ক হলুদ ও সবুজ চিহ্নিত করা হবে। হকার্স মার্কেটকে দশতলা বিপণিবিতান করব। যেখানে তাদের পুনর্বাসন করা হবে। আগামী দুই বছরের মধ্যে ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হবে।

মেয়র তাপস আরও বলেন, আমরা খেলার মাঠ ও পার্ক নিয়ে হাজার প্রতিকূলতায় রয়েছি। কোনো সুনির্দিষ্ট এলাকায় সুনির্দিষ্ট মাঠে ও পার্কের বিষয়ে অভিযোগ পেলে, তা উদ্ধারে আমরা অভিযান পরিচালনা করব।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST