1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
গরীব-দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন মেয়র লিটন - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে মোটরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

গরীব-দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন মেয়র লিটন

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৭২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ৪নং ওয়ার্ডে গরীব অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ৪নং ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে ওয়ার্ড কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৫০জন গরীব-অসহায় ও দুস্থ মানুষের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এ সময় মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অব্যাহতভাবে সারাদেশে করোনায় ক্ষতিগ্রস্থ মানুষকে খাদ্য, নগদ অর্থসহ বিভিন্নভাবে সহায়তা প্রদান করে আসছেন। রাজশাহীতে সরকারি উদ্যোগ ছাড়াও ব্যক্তিগত উদ্যোগে সহায়তা প্রদান অব্যাহত রেখেছি। দুর্যোগময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে সামর্থবানদেরকে দাঁড়াতে হবে।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রুহুল আমিন টুনু, মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আজাদ, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফিরোজ কবির মুক্তা, সাধারণ সম্পাদক হিমাদ্রী প্রসাদ রায় (লিটন)সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST